ফেসবুকের নতুন বাড়ি !

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

facebookপৃথিবীব্যাপি কোটি কোটি ব্যবহারকারীর সুবিধার্থে এবার নতুন আর একটি বাড়ি বানাচ্ছে ফেসবুক। এটা হবে ফেসবুকের পঞ্চম বাড়ি। টেক্সাসের ফোর্ট ওর্থে নতুন এক বায়ু-চালিত ডাটা সেন্টার বানাচ্ছে ফেসবুক। আপনি উঠতে বসতে, ঘুমাতে, জেগে থাকতে তোলা যেসব ছবি বা ভিডিও ফেসবুকে পোস্ট করেন সেসব এখানেই জমা থাকবে। এটা ফেসবুকের পঞ্চম ডাটাসেন্টার।

নতুন ঘর তৈরিতে ফেসবুক খরচ করবে ৫০০ মিলিয়ন ইউএস ডলার। ৫ লাখ স্কয়ার ফিটের এই নতুন অফিসে সবসময় থাকবে ৪০ জন কর্মী। ফেসবুকের নতুন এই বাড়িটি পুরোটাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেই পরিচালিত হবে। শুধু তাই নয়, চুক্তি অনুসারে ১.৪ বিলিয়ন সামাজিক যোগাযোগ ব্যবহারকারী ২০০ মেগাওয়াট বায়ু শক্তি সরবরাহ করবে টেক্সাসে।

ফেসবুকের এই নতুন ঘরে এয়ার-কন্ডিশনারের বদলে ব্যবহৃত হবে প্রাকৃতিক বাতাস। একই সাথে পুরো অফিসটাতেই শক্তি-উপযোগী সার্ভার ব্যবহার করা হবে। দূষণ দূর করার জন্য এই অফিসে সবক্ষেত্রেই পুনঃব্যবহারযোগ্য শক্তি ব্যবহারকরা হবে বলেও জানা গেছে। চারবছর আগে থেকেই এই ডাটা সেন্টারের ডিজাইন করেছিলো ফেসবুক। অবশেষে সেটা তৈরি হচ্ছে টেক্সাসে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G