ফেসবুকে অন্যের নামে অ্যাকাউন্ট করে অশ্লীল পোস্ট; ১ জন আটক

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৯ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে রোকন উদ্দীন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রূপনাই উত্তরপাড়া গ্রাম থেকে রোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐ গ্রামেরই বাসিন্দা।

মামলার বরাত দিয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাকিব জানান, গ্রেপ্তারকৃত রোকন উদ্দীন শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার সোহরাব হোসেনের ছেলে শাওনের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টে শাওনের মোবাইল নম্বর ব্যবহার ও অশ্লীল ছবি পোস্ট করেন।

বিষয়টি শাওনের নজরে এলে তিনি গতকাল বুধবার শাহজাদপুর থানায় রোকন উদ্দীনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোকন উদ্দীনকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G