ফ্রান্সে ট্রাক হামলায় নিহত ৮০

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৬ সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

15france-ss-2-master768-v3

ফ্রান্সের নিস শহরে বাস্তিল দূর্গ পতন দিবসে আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু লোক। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

নিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সন্ত্রাস দমন শাখার তদন্তকারীরা হামলাকারী ট্রাকচালকের পরিচয় বের করার চেষ্টা করছে। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ওই হামলাকারী প্রকাশ্যে গুলি চালায়। হত্যায় ব্যবহার করা ২৫ টনের ট্রাকটির ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে ইসলামিক স্টেটের (আইএস) বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হাতে ১৩০ জন নিহত হন। এর আট মাসের মধ্যে নিসে হামলার ঘটনা ঘটল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে নিসের স্থানীয় সংবাদপত্র নিস-মাতিনের খবরে বলা হয়, ট্রাকচালকের বয়স ৩১ বছর। তিনি তিউনিসীয় বংশোদ্ভূত। ঘটনার বিষয়ে স্থানীয় পার্লামেন্টের সদস্য (এমপি) এরিক সিওত্তি ফ্রান্সের ইনফো রেডিওকে বলেন, ‘এটা ছিল ভয়ঙ্কর দৃশ্য।ট্রাকটি কয়েকশ লোককে চাপা দিয়েছে।’

টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু লোক মানুষ রাস্তার ওপর পড়ে আছে। দিশেহারা হয়ে ছোটাছুটি করছে আতঙ্কিত মানুষ।

শহরের মেয়র ক্রিস্তঁ এস্তরোসি টুইট করে এই ঘটনা নিসবাসীকে জানিয়ে সতর্ক করেছেন। একে একটি হামলার ঘটনা হিসেবে চিহ্নিত করে বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকর পরামর্শ দিয়েছেন তিনি।

স্থানীয় নেতা খ্রিশ্চিয়ান এসত্রোসি জানান, হামলায় নিহতের সংখ্যা ৭৭। তবে বিএফএম টেলিভিশন নিহতের সংখ্যা ৮০ বলে জানিয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, হামলায় বহু লোক নিহত হয়েছেন। নিস-মাতিন জানায়, হামলায় বহু লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪২ জনের অবস্থা গুরুতর।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G