ফ্রান্স প্রেসিডেন্টদের ওপর মার্কিন গোয়েন্দাগিরি

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ১০:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

forashi (2)ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদসহ দেশটির তিন রাষ্ট্রপ্রধানের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। বহুল আলোচিত ওয়েবসাইট উইকিলিকস মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ করে এই গুপ্তচরবৃত্তির বিষয়টি জানায়।

উইকিলিকসের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের এসব গোপন নথি প্রকাশ করে ফ্রান্সের দৈনিক লিবারেশন ও অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট। এতে জানানো হয়, ২০০৬ থেকে ২০১২ পর্যন্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাঁসোয়া ওলাঁদের ফোনের কথাবার্তা রেকর্ড করা হয়।

‘টপ সিক্রেট’ হিসেবে চিহ্নিত এসব কথোপকথন রেকর্ড করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএন)। উইকিলিকস নথি থেকে জানা যায়, মার্কিন গোয়েন্দা নজরদারিতে ফ্রান্সের মন্ত্রীরা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতও ছিলেন।

মিডিয়াপার্ট বলছে, যুক্তরাষ্ট্র প্রায় ১০ বছর ফ্রান্সের প্রেসিডেন্টদের ফোনালাপ শুনেছে। এটা ছিল টপ সিক্রেট বা বিশেষ গোয়েন্দাগিরি। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় থেকেই যুক্তরাষ্ট্র ওলাঁদের ফোনে আড়ি পাতছে।

এ নিয়ে প্যারিসের স্থানীয় সময় আজ বুধবার সকালে জরুরি বৈঠক করেছেন ওলাঁদ।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G