বক্স অফিসে আবারো শীর্ষে টম ক্রুজে

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

mission impossibleটম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন সিনেমা মিশন ইম্পসিবল: রৌগ নেইশন’ শুরুতেই দারুণ সাফল্য পেয়েছে। ছবিটি হলিউড বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৬ লাখ ডলার ব্যবসা করে বক্স-অফিসের শীর্ষ স্থানটি দখল করে আছে।

প্যারামাউন্ট এবং স্কাইড্যান্স প্রযোজিত জনপ্রিয় অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির দিনই আয় করে নেয় দুই কোটি ডলারের বেশি, যা কি না ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ।

অবশ্য উদ্বোধনী আয়ের দিক থেকে এটি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহের সিনেমা। ২০০৪ সালের ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’ প্রথম তিন দিনে আয় করেছিল ৬ কোটি ৪৯ লাখ ডলার। ২০০০ সালের ‘মিশন ইম্পসিবল টু’ আয় করে নিয়েছিল ৫ কোটি ৭৮ লাখ ডলার।

সিরিজের এই পঞ্চম ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন ক্রিস ম্যাকোয়ার। এই ছবিতে স্পেশাল এজেন্টদের একটি বিশেষ দলের সঙ্গে লড়তে দেখা যাবে ইথান হান্ট তথা টম ক্রুজকে। ছবিতে আরো অভিনয় করেছেন সিমন পেগ, জেরেমি রেনার ও রেবেকা ফার্গুসন।

প্রতিক্ষণ / এডি / দাউদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G