বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৭ সময়ঃ ১২:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ পূর্বাহ্ণ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি:

‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউসের যৌথ আয়োজনে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আলোকিত দেশ সম্পাদক ও প্রকাশক লাইট হাউসের প্রতিনিধি খোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক শাহীনুর রহমান, ইউএনও অফিস সহকারী নূর মোহাম্মাদ আসাদুজ্জামান, এম.এফ.এফ ডি.এস নির্বাহী পরিচালক গোলাম রব্বানী চাষী, ইউপি সদস্য মনোয়ারা বেগম প্রমূখ।

আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G