বগুড়ায় যুবলীগ নেতা খুন

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bogra nবগুড়া সদর উপজেলার সাবগ্রাম মোড়ে মনিরুজ্জামান মানিক (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে সাবগ্রাম মোড়ের হাঁট অভিমুখী রাস্তায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ‍রাতুল ইসলাম রাফি (১৮) নামে আরও এক তরুণ।

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের নৃশংস আঘাতে ঘটনাস্থলেই মারা যান মানিক। তবে রাফিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিক সাবগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। রাফি একইগ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক বীভৎসভাবে কোপানো হয়েছে মানিককে। প্রায় একইরকমের আঘাত করা হয়েছে রাফিকেও।

পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে জানান গাজিউর রহমান।

অপরাধীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/বিপ্লব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G