বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bograবগুড়া জেলার শিবগঞ্জের পল্লীতে ইটভাটার মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু।

উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের মাঠে রবিবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অন্তবালা গ্রামের আবু তাহের (৩৫) ও তার ছেলে রিয়াদ (৮)। আহত হয় আবু তাহেরের আরেক ছেলে হৃদয় (৯)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১১টার দিকে পাশের জমি থেকে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আবু তাহেরের জমিতে গিয়ে আবু তাহের ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের ও রিয়াদ মারা যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বিপ্লব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G