বঙ্গবন্ধুর খুনিরাই চার নেতার খুনি 

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

NASIMআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৫ আগস্টের ধারাবাহিকতায়ই ৩ নভেম্বর জেল হত্যাকান্ড। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে।

জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার  সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘জাতিকে নেতৃত্বশূন্য করতেই ৭৫-এ এ দুটি হত্যাকান্ড ঘটানো হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিবেশ অশান্ত করতেই খালেদা জিয়া লন্ডনে বসে গুপ্ত হত্যা চালাচ্ছেন। তার নির্দেশেই দেশে এসব হত্যাকাণ্ড ঘটছে। আমরা তার এই ষড়যন্ত্র মোকাবেলা করবই।’

এর আগে জাতীয় ৪ নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G