বছরের প্রথম দিনে মাটির পরী
নিজস্ব প্রতিবেদক
মাটির পরী ছবিটির গল্প গতানুগতিক প্রেমের নয়। কমেডির মধ্য দিয়েও যে বর্তমান সমাজের বাস্তব চিত্র বেরিয়ে আসে, তা এই ছবিতে দেখা যাবে।
কাল্পনিক নামের এই ছবিটি নতুন বছরের প্রথম দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন ছবির পরিচালক সায়মন তারেক।
এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, লামিয়া, মৌমিতা, চাষী নজরুল ইসলাম, সুব্রত, সাদেক বাচ্চু, সাকিল রাজ, রেহেনা জলি প্রমুখ।
ছবির জন্য গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল ও সুদীপ কুমার। সংগীত করেছেন আহমেদ হুমায়ন। গানে কণ্ঠ দিয়েছেন নীশিতা বড়ুয়া, পুলক, তানজিনা রুমা, স্বাতি, রাদিত আহমেদ হুমায়ন ও মাসুম। মাটির পরী মাল্টিমিডিয়া প্রডাকশন হাউসের ব্যানারে তৈরি হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি
























