বন্ধুর অনুরোধ রাখতে গিয়েই দীপন খুন

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Deponমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই ছাপানোর কারণেই জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তার বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

তিনি বলেছেন, ‘অভিজিৎ ছিল দীপনের বন্ধু। সে কী লিখেছে, কী বলেছে তার বিষয়ে দীপনের খুব বেশি যে ধারণা ছিল তা না। বন্ধু অনুরোধ করেছে তাই সে তার বই ছাপিয়ে দিয়েছে।

অভিজিতের যোগ্যতা সম্পর্কে সন্দেহের কিছু নাই। দীপন যে অভিজিতের মতাদর্শ জেনে তার বই বের করেছে তা না। সে তার কয়েকটি বই বের করেছে। সে জন্যে তাকে প্রাণ দিতে হয়েছে। এছাড়া আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। যতই গোয়েন্দা তদন্ত করা হোক না কেন তাকে হত্যা করার অন্য কোনো কারণ কেউ বের করতে পারবে না।’

‘প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার দৃষ্টান্তমুলক বিচার চাই’ এই ব্যানারে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স প্রকাশকবৃন্দ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

প্রকাশক দেলোয়ার হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন প্রলয় প্রকাশনীর প্রকাশক খান মাহাবুব, সাহস প্রকাশনীর প্রকাশক নাজমুল হুদা রতন, কবি বকুল আশরাফ প্রমুখ।

আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বলেছি যে আমি দীপন হত্যার বিচার চাই না। এটা আমি যে রাগের মাথায় বলেছি, ক্ষুদ্ধ হয়ে বলেছি তা কিন্তু না। আমি ৫২ বছর ধরে লিখি। আমার ৫২ বছরের চিন্তার একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমি কেনাবেচার মানুষ নই। অনেক ভুল কাজ এমনকি অন্যায় কাজ আমি করতে পারি কিন্তু আমি কলম হাতে নিলে আমি সততা রক্ষা করি। লেখার সময়ে আমি চূড়ান্ত সততা রক্ষা করি।’

এসময় তিনি নিজেকে দল নিরপেক্ষ বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনটাই সমর্থন করি না। কারণ তারা ধর্মনিরপেক্ষতার নামে, গণতন্ত্রের নামে, ধর্মের নামে দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G