বরিশালে ৩ স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

বরিশালের বানারীপাড়া উপজেলায় স্বর্ণা, সুমাইয়া ও আঁখি নামের তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

আজ বুধবার দুপুরে এ ঘটনায় স্বর্ণা ও সুমাইয়ার অভিভাবক বানারীপাড়া থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে গিয়ে ঐ তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ স্বর্ণা ও আঁখি বানরীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর সুমাইয়া আক্তার উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাধারণ ডায়রির বরাত দিয়ে জানান, গতকাল মঙ্গলবার বানারীপাড়া পৌরসভা এলাকার মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্ন দোলা আপার বাসায় পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় স্বর্ণা ও সুমাইয়া। এরপর থেকে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ থানায় উভয় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। স্বর্ণার মা সালমা ও সুমাইয়ার মা শাহান পারভীন থানায় হাজির হয়ে জিডি দুটি করেন।

এ ঘটনায় আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্বর্ণা ও সুমাইয়ার পরিবার সন্তান নিখোঁজ থাকার বিষয়ে থানার জিডি করেন। আঁখির পরিবার জিডি করেনি। তারপরেও ৩ জনের সন্ধান বা উদ্ধারের তৎপরতা শুরু করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G