বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন

প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Barisal-universityবরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে ইংরেজি বিভাগের মো. আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. জামাল উদ্দীন নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক হারুন-অর-রশিদ।

কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জ্যোর্তিময় বিশ্বাস, সহ-সম্পাদক মো. সাখাওয়াত হোসেন এবং কোষাধ্যক্ষ নুসরাত জাহান। কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাশেদ মোশাররেফ, মাসুম সিকদার, তাজিজুর রহমান, শারমিন আক্তার, মো. সাদেকুর রহমান, মল্লিকা সাহা, সুজন চন্দ্র পাল, অসীম কুমার নন্দী, আনজুমান আরা রজনী এবং সঞ্জয় কুমার সরকার।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G