বর্ষবরণে প্রস্তুত রাবি
রাবি প্রতিনিধি:
পুরাতন বর্ষকে বিদায় আর নতুন বষর্কে স্বাগত জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এবারও নববর্ষের প্রথম দিনটিকে উদযাপন করতে নতুন সাজে সেঁজেছে সমস্ত ক্যাম্পাস। নানান রকমের প্রস্তুতি সেরে রেখেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
চারুকলার আয়োজনে বর্ষবরণে ঢোল-তবলা, গরুর গাড়ি, নববধুর সাজ, গ্রামের মোড়ল, বিয়ের কাজী, মুখের রং তুলির আঁচড় এরকম নানা সাজে মুখরিত থাকবে ক্যাম্পাস।
বর্ষবরণের প্রস্তুতি সর্ম্পকে চারুকলা বিভাগের শিক্ষার্থী আফরিন আরা জানান, মঙ্গল শোভাযাত্রায় জাতীয় পাখি দোয়েলকে প্রধান্য দিয়েই কাজ করছে চারুকলা বিভাগ। পালকি, লোকজ ঘোড়াসহ নানা ধরনের শিল্পকর্ম পয়লা বৈশাখকে আরো প্রাণোবন্ত করে তুলবে।
শিক্ষার্থী নাজমুল ইসলামের মতে, আমরা বিদেশী সংস্কৃতির চাপে নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলছি। বছরের একটি দিন হলেও আমাদের ঐতিহ্যকে স্মরণ করার চেষ্টা করি।
চারুকলা বিভাগের অধ্যাপক আবদুর মতিন তালুকদার প্রতিক্ষণকে বলেন, শিক্ষকদের সরাসরি তত্তা¡বধানে অর্ধশতাধিক শিক্ষার্থী পয়লা বৈশাখ উৎযাপন অনুষ্ঠান সফল করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। উৎসব উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নূর
























