বাঁচতে পারবে না খালেদা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

হাসান মাহমুদবেগম খালেদা জিয়া জনগনকে ভয় পেয়ে তার কার্যালয়ে কাটাতারের বেড়া দিয়েছে। তিনি এখন ভীতসন্ত্রস্ত। জনগণ ফুঁসে উঠেছে। কাটাতার না লোহার বেড়া দিলেও জনরুস থেকে বাঁচতে পারবেনা, বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কর্তৃক আয়োজিত হরতাল-অবরোধে মানুষ হত্যার প্রতিবাদে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ-হরতালে সন্ত্রাস ও মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ২০ দল রাজনৈতিক দলগুলোর জন্য বিষ ফোঁড়া, তারা এখন পাগলা কুকুরের মত আচরন করছে।

খালেদা জিয়াকেও পাগলা কুকুরের সাথে তুলনা করে হাসান বলেন, খালেদার পুত্র কোকোর মৃত্যুসংবাদে যেমনি ভাবে তাকে(খালেদা) ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছিল। আজকে তিনি জনগণের জন্য এতটাই ভয়ানক হয়েছেন যে তাকে ইঞ্জেকশন দিয়ে দমানো দরকার।
তিনি আরো বলেন, বেগম জিয়া লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চায়।

বাংলার মানুষ তাকে আর সেই সুযোগ দিবেনা। তার সন্ত্রাসী বাহিনীকে ধরে জনগণ যেভাবে গনধোলাই দিচ্ছে। তাকেও(খালেদা) সে ভাবে ধোলাই দিয়ে আইনের কাঠগড়ায় দাড় করাবে। যদিও আমরা চাইনা তিনি গন-ধোলাই খান। আমরা আহবানকরব তিনি(খালেদা) অচিরেই এই মানুষ হত্যা বন্ধ করবেন।

এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু তার বক্তব্যে বলেছেন, খালেদা জিয়ার এই দানবীয় কর্মকান্ডের প্রতিবাদ চলছে। সন্ত্রাসী নির্মুল না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে বলেও জানান তিনি।

সংগঠনের সভাপতি অ্যাডঃ আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংগঠনের সহ-সভাপতি অ্যাডঃ হাফিজুর রহমান তোতা সহ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাজীব

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G