বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

maliমালির রাজধানী বামাকোতে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি এক শান্তিরক্ষী নিহত হয়েছে।

সোমবার রাতে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর গাড়িতে বন্দুকধারীরা গুলি ছোড়ে। তাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বাংলাদেশি এক সেনা নিহত এবং অপর এক বাংলাদেশি সেনা আহত হয়েছে বলে মালির গনমাধ্যম জানিয়েছে।

এদিকে বাংলাদেশের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট এর একটি জীপ এর উপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শ্রী নীলকান্ত হাজং নিহত এবং সৈনিক সিরাজুল ইসলাম আহত হয়েছেন। সিরাজুল ইসলাম বর্তমানে বামাকো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মালিতে গত দু বছরে জঙ্গিদের হামলায় ৪০ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছে। তবে রাজধানী বামাকোতে শান্তিরক্ষীদের উপর এমন হামলার ঘটনা বিরল।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G