বাগেরহাটে আ. লীগের নির্বাচনী অফিসে হামলা

প্রকাশঃ মার্চ ১১, ২০১৬ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

জামাল হোসেন বাপ্পা (বাগেরহাট প্রতিনিধি)

bagerhathবাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, গুলির অভিযোগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

আ. লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ভাইজোড়া ব্রীজ সংলগ্ন নৌকা প্রতীকের ওই অফিসটি ভাংচুর করে অগ্নি সংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

একই রাতে ১১টার দিকে হোগলাপাশা ইউনিয়নে ৮নং ওয়ার্ড় মেম্বর ও মেম্বর প্রার্থী মো. ফারুক মিয়ার বাড়িতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ফারুক মিয়ার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলম এর বাড়িতে হামলা ও তার মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, জিউধরা নৌকা প্রতীকের অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে হোগলাপাশায় গুলির অভিযোগ সঠিক নয়। সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

===

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G