বাগেরহাটে দরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে অস্বচ্ছল দরিদ্র ব্যক্তিদের মাঝে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার পৌর সদরের মীম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান বিনামূল্যে ভ্যান বিতরণ কর্মসূচির প্রশংসা করে বলেন, এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। তারা পারিবারিকভাবে স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি সঞ্চয় করে আরো স্বাবলম্বী হতে পারবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এডিপি ম্যানেজার জুরান ফ্যান্সিস মন্ডল, প্রোগ্রাম অফিসার মো. ফরিদুল ইসলাম, রিনো নাথ, স্পন্সরশীপ টিপ লিডার পলাশ রঞ্জন সরকার, সাংবাদিক মশিউর রহমান মাসুম প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ১২ জনকে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G