বাগেরহাটে বাসের ধাক্কায় বাইক-আরোহীর মৃত্যু

প্রকাশঃ জুন ১, ২০১৭ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, ঢাকা থেকে শরণখোলা যাচ্ছিল পর্যটক পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল-আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার মারা যান।

আহত শহীদ সিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত দেলোয়ার তালুকদার (৪০) মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। আর আহত শহীদের বাড়ি পূর্ব আমতলি গ্রামে।

তিনি আরো জানান, ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে। পরিবহন চালক ঘটনার পরপরই পরিবহনের চাকার হাওয়া বের করে দিয়ে ও তেল ফেলে দিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G