বাজেট অধিবেশন ১ জুন

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

sangsadদশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ১ জুন সোমবার বিকেল সাড়ে ৫টায় শুরু হচ্ছে।

গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এটি হবে বর্তমান জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। আগামী ৪ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট উপস্থাপন করার কথা রয়েছে। ইতোমধ্যে বাজেট অধিবেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বাজেট অধিবেশনে বাজেট কার্যক্রমের বাইরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। একনেকের বৈঠকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের জন্য বরাদ্দসহ আগামী অর্থবছরের জন্য মোট ১ লাখ ৯৯৭ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে।

এবারের বাজেটের আকার ২ লাখ ৯৭ হজার কোটি টাকার বেশি হতে পারে। এর মধ্যে মোট রাজস্ব আয় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা ধরা হতে পারে। এ আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড খাতে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ এনবিআর বহির্ভূত খাত হতে আয় ধরা হতে পারে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G