বাণিজ্য মেলা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

banijjoঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি স্টল থেকে মঈন উদ্দিন ওরফে রাসেল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

শনিবার দুপুরে মেলার ২৩ নং স্টল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেলের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

শেরেবাংলা নগর থানার এসআই অনন্ত কুমার রায় তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেলার ২৩ নম্বর স্টল থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। ওই স্টলে সে ‘সেলস্ ম্যান’ হিসেবে কাজ করত। প্রতিদিনের মতো মেলা শেষে সে স্টলেই ঘুমিয়ে ছিল।

সকালে সে ঘুম থেকে বিলম্বে ওঠায় অন্য কর্মচারীরা তাকে ডাকাডাকি করে। এরপরও সে না ওঠায় তার হাত-পা ধরে অন্য কর্মচারীরা দেখেন রাসেল শক্ত হয়ে আছেন। তখন মেলা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G