বাবার কবরের পাশে ছেলের ঝুলন্ত লাশ

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ৮:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কৃষ্ণপুর গ্রামে বাবার কবরের পাশের বট গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় জামাল মিয়া  (৩৫) নামের এক জেল ফেরত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় জামাল মিয়ার  লাশ দেখতে পায়। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত জামাল মিয়ার মামাত ভাই রাজু জানায়, ২০১০ সালে জামাল তার নিজ বাবাকে খুন করেছিল। পরে এ ঘটনায় সে দীর্ঘদিন জেল হাজতে বন্দী ছিল । গত মাসে সে জেল থেকে জামিনে নিয়ে আসেন । জামিন পাওয়ার পর কি কারণে বাবার কবরের পাশে আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি পরিদর্শক নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ময়না তদন্তে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G