সাংবাদিক মোহাম্মদ আলী আর নেই

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 রোববার রাত ২.৩০ মিনিটে ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি ও ডায়বেটিকস রোগে আক্রান্ত ছিলেন।

মোহাম্মদ আলী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা গ্রামের মৃত আবুল কাশেম মল্লিকের পুত্র।

সাবেক সভাপতির মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ উপজেলার ও জেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আজ সোমবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে নিজ গ্রামের পাটকিয়াবাড়ী গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G