বাসা থেকে যুগ্ম সচিবের মেয়ের লাশ উদ্ধার

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lashরমনা থানাধীন ইস্কাটন গার্ডেন হলি ফ্যামিলির পার্শ্ববর্তী তমাল বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে প্রমিতি রহমান (২৫) নামে এক যুগ্ম সচিবের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১টার দিকে রমনা লাশটি উদ্ধার করা হয়।

নিহত প্রমিতি রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাবার নাম মাহবুবুর রহমান। মা আলম আরা বেগম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রমিতি রহমানের মৃত্যুর বিষয়টি জানিয়ে রাতে তার মা আলম আরা বেগম পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসআই আরও জানান, বিষক্রিয়া না অন্য কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G