বাসে পেট্রোল বোমায় দগ্ধ ৭
জেলা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহণের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে,রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মাসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটিতে ভর্তি করা হয়েছে।
রাজধানীর ফকিরাপুল থেকে ইউনিক পরিবহণের একটি নাইট কোচ রাঙামাটি যাচ্ছিলো। বাসটি কুমিল্লার চান্দিনায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা করে।
প্রতিক্ষণ/এডি/নুর






















