বিএনপির নেতা ছেলেসহ কারাগারে

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৭:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnpনারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল কালাম, তার ছেলে মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশাসহ তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নাশকতার একটি মামলায় সোমবার দুপুরে তারা নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে এ আদেশ দেন বিচারক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় গত ৫ জানুয়ারি বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধের সমর্থনে সাবেক এমপি আবুল কালাম, তার ছেলে আশা ও সাইদুর রহমানসহ অনেকেই সড়কে আগুন ধরিয়ে ত্রাস সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেই তারা সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

পরে উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালতের বিচারক কেএম মহিউদ্দিন তাদের তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G