বিএনপি’র প্রার্থীরা কিভাবে এতো ভোট পেলো : প্রধানমন্ত্রী
প্রতিক্ষণ ডেস্ক
ঢাকা ও চট্টগাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ নাচক করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারচুপি হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা এতো অল্প সময়ে এতো ভোট কিভাবে পেলো।
বুধবার রাতে গণভবণে সদ্য নির্বাচিত ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
আগের নির্বাচনের চেয়ে এবারের তিন সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলেও এসময় দাবি করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে গতকালের সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি একটি বা দু’টি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বর্জন করতে চেয়েছিল। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার অধিক সতর্কতার জন্য তারা এটা করতে পারেনি।
তিনি বলেন, দেশে এর আগে অনুষ্ঠিত ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনের চেয়েও গতকালের নির্বাচন অধিক শান্তিপূর্ণ ছিল। ২ হাজার ৭শ’র মধ্যে মাত্র কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত ও কিছু বুথে গোলযোগ হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এআই






















