বিএনপি ও আশরাফের মনোভাব অভিন্ন

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ripবিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির মনোভাবের মধ্যে কোনো পার্থক্য নেই ।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটাই মন্তব্য করেন।

‘প্রশাসনকে দলীয়করণ ও নিরপেক্ষ রাখতে চাই’ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আশরাফ যে কথা বলেছেন আশা করি তিনি তার মূল্য রাখবেন এবং তিনি সেটা বাস্তবায়ন করে প্রমাণ করবেন। এর জন্য তিনি একটি কমিটি গঠন করবেন। যাতে প্রশাসন দলবাজ ও আজ্ঞাবহ থেকে মুক্তি লাভ করে।’

বিএনপি ক্ষমতায় এলে প্রশাসন দলীয়করণমুক্ত রাখবে বলে প্রতিশ্রুতি দেন রিপন। দলবাজদের হাত থেকে প্রশাসনকে মুক্ত রাখা কঠিন কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হবিগঞ্জের বিএনপি সমর্থিত মেয়র জি কে গউসের উপর কারাগারে হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে রিপন বলেছেন, ‘কারাগারেও মানুষ এখন আর নিরাপত্তায় নেই। এ ঘটনা ন্যাক্কারজনক ও কলঙ্কিত। এটিকে খাটো করে দেখার সুযোগ নেই।’

রিপন বলেন, ‘হবিগঞ্জের মেয়রের উপর হামলার পর সারাদেশের কারাগারে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে।’ কারাগারে অবস্থানরত বিএনপির সব নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাজিবকে যে অভিযোগে আটক করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রাজিবকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে বিরাজনীতিকরণের চিত্র ফুটে উঠেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G