বিএনপি ক্ষমতায় এলে খুনতন্ত্র প্রতিষ্ঠা হবে

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

shahjahanনৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মানুষ খুন করে। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তবে দেশে গণতন্ত্র নয়, খুনতন্ত্র প্রতিষ্ঠা হবে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা ও পরিবহন মালিক, শ্রমিকদের সাথে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

টাঙ্গাইল জেলা বাস-কোস মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান খান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য শিরিন আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী, টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীর লূৎফর রহমান লালজু প্রমূখ।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G