‘বিএনপি দাঁড়াতে না পারার মানে , গণতন্ত্র দাঁড়াতে পারছে না’

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৮ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি দাঁড়াতে না পারার মানে হচ্ছে যে, গণতন্ত্র দাঁড়াতে পারছে না। অর্থাৎ প্রধান প্রতিপক্ষ দাঁড়াতে পারছে না। দ্যাট গিভস আ ডিফরেন্ট মেসেজ’, বলেন মির্জা ফখরু ’।

আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম বিষয়ে জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব। সেই উৎসবের পরিবেশটা নাই। একটা ভীতি, একটা ত্রাস এসে গেছে সবখানে। আমরা দাঁড়াতে পারছি না, আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়াতে পারছেন না। এজেন্টদের ধরা হচ্ছে, নাম ধরে ধরে ধরা হচ্ছে। বাসায় রেইড দিয়ে ধরা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।’

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে চলমান প্রতিকূল পরিবেশে বিএনপি নির্বাচনী মাঠে দাঁড়াতে না পারার মানে হচ্ছে, গণতন্ত্র দাঁড়াতে না পারা। তিনি আরো বলেন, ভোট উৎসবের বদলে ভোট-ভীতিতে সারা দেশ ছেয়ে গেছে’।

দলীয় নেতাকর্মী ও দেশের জনগণের উদ্দেশে শেষ বার্তা হিসেবে ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘একটি বার্তা যে, জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং যেন ভোট কেউ চুরি করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G