বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশিভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের দূগর ক্যাম্প এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েম (৩৫) নামে ওই বাংলাদেশির মৃত্যু হয়। সায়েম জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের আ. বারিকের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সায়েম মারা যান। এ ঘটনায় আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G