বিএসএমএমইউ এর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

bsmmu

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী । এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধুর মূর্যা্লে সকাল ৮টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৪০ মিনিটে র্যািলি বের করা ও সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও স্মরণিকা প্রকাশ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী , শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিয়াজ/এডি/প্রতিক্ষণ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G