বিজ্ঞাপনচিত্রে সাদেক বাচ্চু

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৯:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ণ

sadekঅভিনয় জীবনে চার দর্শকেরও বেশি সময় পার করছেন বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চু।  মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রসহ অভিনয়ে যার সব জায়গাতেই বিচরন। তবে দীর্ঘ এই অভিনয় জীবনে তিনি কখনও কোন বিজ্ঞাপনে কাজ করেননি। এবারই প্রথম কোন  বিজ্ঞাপনে মডেল হলেন তিনি।

সম্প্রতি প্রাণ কোম্পানীর ড্রিংসের একটি বিজ্ঞানের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান এই অভিনেতা।এটি নির্মাণ করেছেন টিটো। গত ১৬ ও ১৭ই এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে সাদেক বাচ্চু প্রতক্ষিণকে বলেন, অভিনয়ের দীর্ঘ জীবন পার করলেও এ পর্যন্ত কোন বিজ্ঞাপনে কাজ করা হয়নি।  কাছের কিছু ছোট ভাইদের অনুরোধে এবারই প্রথম কোন বিজ্ঞাপনে কাজ করলাম। খুব অল্প সময়ে একটি পণ্য সম্পর্কে বিস্তর অর্থ প্রকাশের অভিজ্ঞতা এবারই প্রথম। বিজ্ঞাপন এখন একটি বড় বিষয়। দিন দিন এর গুরুত্ব বাড়ছে। খুব ভাল লেগেছে কাজটি করে। জানি না কেমন করতে পেরেছি। পুরো ইউনিট আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকদের ভাল লাগবে।

তিনি বলেন,এদানিং আমার শাররীক অবস্থা খুব একটা ভালো যায় না। আমাদের সময়ের অনেকেই চলে গেছেন। মরার আগে আরো কিছু ভালো কাজ করে যেতে চাই। অসুস্থ থেকে সবে মাত্র কিছুটা সুস্থ হয়ে আবারও অভিনয় করছি।

এদিকে বর্তমানে শারীরিকভাবে সুস্থ থাকায় আবারও সাদেক বাচ্চু অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন। এরই মধ্যে তিনি শেষ করেছেন শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’, সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’ ও ‘ব্ল্যাকমানি’ ছবির কাজ। এরই মধ্যে তিনি পল্লব বিশ্বাসের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘রিলেশন’রও কাজ শুরু করেছেন।

১৯৭৮ সালে শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এপর্যন্ত প্রায় পাঁচশ চলচ্চিত্র ও সহস্রাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন অভিনেতা সাদেক বাচ্চু।

প্রতিক্ষণ/এম-আর/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G