বিদায়ী ভাষণে ওবামা

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৭ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

barac-obamaবারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার আগে বিদায়ী ভাষণে আবারও আমেরিকানদের ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বললেন।

নিজ শহর শিকাগোতে মঙ্গলবার রাতে বিদায়ী ভাষণ দেন যুক্তরাষ্ট্রের ৪৪তম এই প্রেসিডেন্ট।

শহরে হলভর্তি সমর্থকদের সামনে ওবামা বলেন, ‘এখানে আমি শিখেছি যে পরিবর্তন তখনই হয়, যখন সাধারণ মানুষ সম্পৃক্ত হয় এবং একত্র হয়ে এর দাবি জানায়।’

‘আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালন করার পর আমি এখনো এটা বিশ্বাস করি’, বলেন ওবামা।

‘এটা শুধু আমার বিশ্বাস নয়। এটা আমাদের আমেরিকান ধারণার প্রাণ’, যোগ করেন ওবামা।

বক্তব্যের সময় সমর্থকরা ‘আই লাভ ইউ ওবামা’ বলে চিৎকার করতে থাকেন। এতে বক্তব্যের মাঝেই অনেকবার থামতে হয় ওবামাকে।

ভাষণে গত আট বছরে শেষ করা কাজের কথা উল্লেখ করেন ওবামা। সে তালিকায় স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বৈবাহিক সাম্যের বিষয়গুলো উঠে এসেছে। এ সময় তিনি বলেন, তাঁর অনেক কাজ এখনও বাকি।

বক্তব্যে উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে ওবামা বলেন, ট্রাম্পের কাছে ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি।

২০০৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা। এর পর দুই মেয়াদে পার করেছেন আট বছর। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G