বিদ্যুৎস্পৃষ্ট হলে কীভাবে সমাধান করবেন?

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৯ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

মাঝেমধ্যেই আমরা শুনতে পাই, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা। অথচ একটু সতর্কতাই এ ধরনের সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর প্রাথমিক করণীয়গুলো জানলে অনেক ক্ষেত্রে জীবন রক্ষা করা সম্ভব।

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিকভাবে যা করবেন:

১. বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচাতে হবে ঠিকই, তবে এজন্য তাকে স্পর্শ করা যাবে না। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে এটা নিশ্চিত হওয়ার আগে কখনোই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করবেন না।
২. কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্রুত ঐ লাইনের সুইচ বন্ধ করতে হবে। এরপরই আপনি তাকে স্পর্শ করতে পারবেন।
৩. উলের কাপড়, শুকনো কাঠ অথবা রাবার দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আক্রান্ত অবস্থা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে আনতে হবে।
৪. আক্রান্ত ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে গেলে কৃত্রিম শ্বাস দিতে হবে।
৫. শ্বাস স্বাভাবিক রাখতে বুকের ওপর জোরে চাপ দিতে হবে।
৬. রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
৭. বৈদ্যুতিক কাজ করার সময় অবশ্যই মেইন সুইচ বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক কাজ করার সময় মেইন সুইচের পাশে কাউকে রাখতে হবে যেন কেউ ভুলেও সুইচ না দেয়।
৮. বৈদ্যুতিক কাজের সময় রাবারের জুতা পরতে হবে।
৯. বিদ্যুৎ সংযোগ আছে এমন সবকিছু শিশুদের নাগালের বাইরে রাখুন।
১০. বছরে অন্তত একবার বাড়ির বৈদ্যুতিক লাইন ও সব বৈদ্যুতিক পণ্য পরীক্ষা করে দেখতে হবে।

বিদ্যুৎ আমাদের জীবনকে অনেক সহজ ও আরামদায়ক করেছে। পাশাপাশি এতে রয়েছে কিছু ঝুঁকিও। এজন্য বিদ্যুৎ সংযোগ থাকা জিনিসগুলো সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে এ সংক্রান্ত দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G