বিমান কর্মচারী আটক

প্রকাশঃ জুন ২২, ২০১৬ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ণ

fileশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো থেকে লাগেজ কেটে স্যামসাং মোবাইল চুরির অপরাধে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীকে আটক করা হয়েছে। সাজা হিসেবে তাকে ৬ মাসের কারাশাস্তি দিয়েছে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২২ জুন) তথ্যটি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার।

তিনি জানান, মঙ্গলবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে চুরির সময় এ ঘটনা ঘটে। আটক কর্মচারীর নাম আব্দুর রাজ্জাক লিমু। তার আইডি নং- ৫০৪১৪, সিএএবি আইডি নং – এএল০০৩৮৪৩। 

তিনি আরো জানান, বিমানের ওই কর্মচারীকে আমদানি কার্গো থেকে লাগেজ কেটে স্যামসাং মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা হয়েছে। এই চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট আদালত।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G