বিরাট-আনুশকার সম্পর্ক বিদায় !

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ৩:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

virat-anushka-story_647_020916113532বলিউডের সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা ও দেশটির ক্রিকেটাঙ্গনের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির বিচ্ছেদের গুজব গত কয়েকদিন ধরে মিডিয়াগুলোতে ব্যাপক আলোচিত। তবে গুজব নয়, সত্যি সত্যি নাকি তাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়েছে বলিউড লাইফ।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে দু’জনে এখনো কোন সরাসরি মন্তব্য না করলেও সম্প্রতি নিজের টুইটারে ব্রেকআপ নিয়ে ছবি পোস্ট দিয়েছিলেন বিরাট কোহলি। যদিও কিছুক্ষণ পর সেটি আবার সরিয়ে নেন তিনি।

এছাড়া সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এ দুই তারকার ঘনিষ্ঠজনেরা তাদের ব্রেকআপের খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছে বিয়ে নিয়ে দ্বিমত পোষণের কারণে দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্তও নাকি পাকাপাকিভাবে নিয়ে ফেলেছেন।

প্রায় দেড় বছর ধরে গভীর সম্পর্কে আচ্ছন্ন ছিল বিরাট-আনুশকা জুটি। বিরাটের খেলার মাঠে হাজির হয়েছেন আনুশকা। আবার আনুশকার শ্যুটিংয়ের সময় বিদেশ বিভুঁইয়ের তাকে সঙ্গ দিতে গিয়েছেন বিরাট। কিছুদিন আগেও দু’জন একই ছাদের নিচে ছিলেন। তবে সেটা আর দীর্ঘস্থায়ী হলো না। সমালোচকরা মতে, ব্রেকআপের পর নিজ নিজ ক্যারিয়ারে মনযোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G