বিলাসবহুল ক্যারাভ্যান কিনলেন অনন্ত জলিল

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

onnonto jolilবাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিলের ব্যবহার করা সবকিছুতেই যে আভিজাত্যের ছাপ থাকবে তাতে অস্বাভাবিকত্বের কিছু নেই। তার ড্রেস থেকে শুরু করে সবকিছুতেই আভিজাত্যে ছাপও লক্ষ্য করা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন একটি ক্যারাভ্যান কিনেছেন।

জানা গেছে, আমেরিকার হলিউড থেকে এ ক্যারাভ্যানটি ক্রয় করেছেন তিনি। সম্পূর্ণ শীতাতপ নিয়নন্ত্রিত ক্যারাভ্যানটিতে টেলিভিশন, একটি সুপার ডিলাক্স বেড, সোফা সেট, ড্রেসিং টেবিল, কিচেন ও টয়লেটসহ শুটিং সেটে যাওয়ার মতো সব ধরনের সুবিধা রয়েছে। একজন সুপারস্টারের যা যা প্রয়োজন তা এই আমেরিকান ফোর্ড ব্রান্ডের ক্যারাভ্যানে রয়েছে। এই ক্যারাভ্যানটি এখন বিএফডিসিতে রাখা রয়েছে।

অনন্ত জলিল বর্তমানে তার পরের সিনেমা দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক-এর প্রিপ্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সর্বশেষ মোস্টওয়েল কাম টু সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G