বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

যৌনজনপ্রিয় মার্কিন কমেডি অভিনেতা বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা যাবে বলে রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট।

দ্যা কসবি শো খ্যাত মি কসবির বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী। ৭০ এর দশকে তার বয়স যখন ১৫ তখন মি কসবি তাকে যৌন হয়রানি করেছেন।

ঐ নারী সিভিল কোর্টে একটি মামলার উদ্যোগ নিলে বিল কসবি তা রুখতে সুপ্রিম কোর্টে যান। আদালত আবেদন খারিজ করায় এখন বিল কসবির বিরুদ্ধে মামলার পথ উন্মুক্ত করে হলো। অভিযোগকারীর আইনজীবী বিষয়টিকে একটি বড় জয় বলে উল্লেখ করেছেন।

আগামী ৩০ দিনের মধ্যে বিল কসবিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ৭৮ বছর বয়সী বিল কসবির বিরুদ্ধে আরো ২৫ জনের মতো নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G