বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস বন্ধের দাবীতে বিক্ষোভ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1240টানা হরতাল এবং অবরোধের মাঝে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা না করে ক্লাস চালু রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে রাজধানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বনানীর আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি ও সাউথইষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই বিক্ষোভ প্রদর্শন করে।টানা হরতাল এবং অবরোধের মাঝে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা না করে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়ে গত ২০শে ফেব্রুয়ারী একটি নোটিশ প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে।

এমনকি হরতালে জীবনের ঝুকি নিয়ে ক্লাসে আসতে গিয়ে দুই জন শিক্ষার্থী রাস্তায় দুর্বৃত্তের ককটেল হামলার শিকার হয়।  এমন খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই ক্লাস বন্ধের দাবী ওঠে।  সেই দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শান্তিপূর্ন অবস্থানের জন্য সবাইকে আহবান জানানো হয়।

এই আহবানে সাড়া দিয়ে গত সোমবার সকাল থেকেই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে শান্তিপূর্ন বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।  এসময় তারা ক্লাস বর্জনের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

একপর্যায়ে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নর্থসাউথ কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষনা দিলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শান্ত হয়। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও হরতালে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়, পরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G