বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড প্লেন

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1-theworldsfir

থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে এর আগে অনেক কিছু তৈরি হয়েছে। এমন অনেক অদ্ভুদ জিনিসই দেখা যায় মাঝে মাঝে, তাই বলে আস্ত একটা প্লেন কি তৈরি হতে পারে? এই কথাটি যেমন আপনাকে ভাবাবে তেমনি এর পূর্ব হতেই সেটি নিয়ে ভাবনা ছিল বিজ্ঞানীদের মনে। অবশেষে বাস্তব হল ‘থ্রি-ডি প্রিন্টেড’ প্লেনও। তবে বিশেষ এই প্লেনটির নাম দেওয়া হয়েছে ‘থর’।

প্লেনটি লম্বায় ১৩ ফুটের একটু কম। ওজন ২১ কিলোগ্রাম। এ প্লেনে কোনো জানালা নেই৷ বার্লিনে আন্তর্জাতিক এরোস্পেস প্রদর্শনীতে দেখা মিলেছে এই বিশেষ মডেলের প্লেনটির। এভিয়েশন ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তারই একটি নমুনা মিলল এই থ্রি-ডি প্রিন্টেড প্লেনে। এটি তো মডেল মাত্র। যাত্রী পরিষেবা দেওয়ার মতো একটি প্লেন এভাবে তৈরি করা হয়েছে।

‘থর’ তৈরির দায়িত্বরত প্রতিষ্ঠান থেকেই এমন তথ্য জানানো হয়েছে। থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিকে কতখানি জনমুখী করে তোলা যায় তারই পরীক্ষা করতে এই মডেল প্লেনটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

প্রধান বিজ্ঞানী গুন্নার হাসি জানিয়েছেন, এই প্রযুক্তি সফল হলে এভিয়েশনের ছবিটাই ভবিষ্যতে বদলে যাবে।

থরের উড়ানের আয়োজন তিনিই করেছিলেন এবং এ কাজের সাফল্যে তিনি সন্তুষ্ট। তাই আগামী দিনে এর সফল উড়ান নিয়েও তিনি আশাবাদী। থরের ভবিষ্যৎ কী হবে তার জন্য এখনো বেশ খানিকটা সময়ের অপেক্ষা। তবে প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্র ছিল থর-ই।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G