বিস্মিত হলেন প্রভা!

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

prova-shantoপ্রভার দ্বিতীয় সংসারটিও ভেঙে যাচ্ছে এই সংবাদটি নিয়ে বিস্মিত হলেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কিছু মানুষের মুখে মুখে ছড়ানোর পর দু-একটি গণমাধ্যমেও এসছে এ সংবাদটি। যা পড়ে অবাক হয়েছেন প্রভা ।

তার ভাষ্যমতে স্বামী শান্তকে নিয়ে সংসার জীবনে বেশ ভালই আছেন তিনি। জানিয়ে দিলেন, ‘সংসার ভাঙার খবর ঠিক নয়। আমরা তো সুখেই আছি।’ মিডিয়ার কাজের ব্যস্ততার বাইরে বাকিটা সময় শান্তকে নিয়েই ঘুরছেন ফিরছেন সুখময় দাম্পত্যের ভেলায় ভেসে বেড়াচ্ছেন এদিক সেদিক। কখনও সমুদ্র স্নান আবার কখনও শান্ত কোন নদীর তীর ঘেঁষে স্বামী শান্তকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন মাঝে মধ্যেই। এমন অবস্থার মধ্যে সংসার ভাঙনের কথা আসে কি করে- জোরালো এ জিজ্ঞাসা প্রভার।

সে বিস্ময়মাখা কণ্ঠেই তিনি বললেন, কেন যে মানুষ এসব ছড়ায় বুঝি না। আমরা দুজন ভালই আছি। আমাদের সংসার ভাঙার কোন প্রশ্নই আসে না। আমি খুব বেশি কিছু বলতে চাই না। শুধু একবাক্যে বলবো এটি একটি ভুয়া খবর।

এদিকে সংসার জীবনের পাশাপাশি অভিনয়েও দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভা। বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন প্রভা।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G