বিয়ের খবর ভক্তদের নিজেই দিতে চান

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Preity Zinta2PTIকথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। প্রীতি জিন্টার ক্ষেত্রেও বিষয়টা হয়েছে অনেকটা তাই। তাঁর বিয়ে নিয়ে মিডিয়া তোলপাড় হয়ে গেল। অথচ নায়িকা নিজেই জানেন না কবে বিয়ে করছেন? পাত্রটিই বা কে?

তাই এ বার প্রায় হাত জোড় করে অনুরোধ করেছেন প্রীতি। টুইটারে তিনি লিখেছেন, ‘যেহেতু জীবনটা আমার তাই আমার বিয়ের ঘোষণা দয়া করে আমার ওপর ছেড়ে দিন৷’ তিনি আরও লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার এত জল্পনা মেনে নেওয়া যায় না৷ বিয়ের ভুয়ো খবরে আমি অত্যন্ত বিরক্ত হয়েছি৷ ’

আগেই নিজের বিয়ের খবর উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। টু‌ইট করেছিলেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। এ নিয়ে অন্তত একটা বছর কোনও কথা বা আলোচনাই শুনতে চাই না…প্লিজ।’

বলিউ়ডের অন্দরে জোর গুঞ্জন ছিল প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম গেনে গুডএনাফ। শোনা গিয়েছিল, তাঁর মার্কিন বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ের পর লিভ ইনও করছিলেন তাঁরা। বি-টাউনের খবর ছিল, পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে বিয়ের পর মুম্বইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন প্রীতি-গেন।

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুবরাজ সিংহের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে। কিছুদিন আগে মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন যুবরাজ সিংহ। বলি মহলের একাংশের প্রশ্ন ছিল, যুবরাজের এনগেজমেন্টের পরই কি নিজের বিয়ের তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন প্রীতি?

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G