বুধবার রাঙামাটি-খাগড়াছড়ি হরতাল

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:

মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচী দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রবিবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো: খলিলুর রহমান স্বাক্ষরিত এক ইমেল বার্তায় এ তথ্য জানানো হয়।

পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া এবং পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো: আবদুল হামিদ রানা এক যৌথ বিবৃতিতে এ হত্যাকান্ডের জন্য উপজাতী সন্ত্রাসীদের দায়ী করে তাদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে বুধবার খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা করেন।

উল্লেখ্য,গত ১০ এপ্রিলে অপহরণের তিন দিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের লাশ বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার জন্য বাঙালি সংগঠনগুলো উপজাতি সন্ত্রাসীদের দায়ী করে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G