বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোর মিছিল

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

মিছিলভ্যাট প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মশাল হাতে রাজধানীর ধানমন্ডির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা।

সন্ধ্যা ৭টা দিকে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে মশাল মিছিল বের হয় এবং ধানমন্ডি ৪-এর এ’তে গিয়ে শেষ হয়। এসময় কয়েকশ’ শিক্ষার্থী মিছিলে অংশ নেয়।

মিছিলে অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), স্টার্মফোর্ড, ড্যাফোডিল, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

যেকোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G