বৈশাখী চমক নিয়ে আরফিন রুমি

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৬ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

সিফাত তন্ময়

rumi20150120102015

অবশেষে ভক্তদের জন্য বৈশাখী চমক নিয়ে আসছেন আরফিন রুমি ।ভক্তদের প্রতি উপহার সরূপ আসছে বৈশাখ উপলক্ষে নিজের গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

‘তুমি ছাড়া’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর ও সংগীত করেছেন রুমি নিজেই। সিলেটের বিভিন্ন মনোরম স্থানে শুটিং হওয়া এ গানটির ভিডিওতে মডেলও হয়েছেন তিনি। ভিডিওটি নির্মান করেছেন নাজমুল।

এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘সর্বশেষ আমার ‘প্রাণ বন্ধুয়া’ গানের মিউজিক ভিডিওটি পছন্দ করেছেন সবাই। এরপরই ‘তোমারই নামে’ অ্যালবামের সাড়াও অনেক ভালো মিলেছে। সে কারণেই এ অ্যালবাম থেকে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটির ভিডিও করলাম। সব মিলিয়ে বেশ ভালো একটা কিছু হতে যাচ্ছে। আশা করছি ভালো লাগবে সবার।
আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে।

 

প্রতিক্ষণ/এডি/এস. টি

=======

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G