বৈশাখী পাঁচফোড়ন

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

pachfornবরাবরের মতো এবারও ফাগুন অডিও ভিশন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈশাখী পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ এপ্রিল, মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে, এটিএন বাংলায়।

এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে পহেলা বৈশাখে দুই বন্ধুর গল্পের মাধ্যমে। প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই দেশের তারকা শিল্পীরা উপস্থাপনায় অংশগ্রহন করেন।

এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির ও অভিনেতা আরফান। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানটিতে এবার তিনটি গান রয়েছে। বৈশাখকে নিয়ে কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও তার বন্ধুরা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আর একটি গান গেয়েছে ধ্রুবতারা ব্যান্ড। নববর্ষকে নিয়ে এই গানটির কথাও লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। বৈশাখকে নিয়ে একটি বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেছেন শিল্পী অর্জুন। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু।pachforon2

পথকবি জালাল খান ইউসুফী’র পুঁথি পাঠ ও পুঁথি রচনার ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এ ছাড়া থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাদকে পিটানোর গান।

অনুষ্ঠানটিতে দু’টি বিষয় থাকে-একদিকে নাটক এবং অন্যদিকে নাটকের ফাঁকে ফাঁকে বিভিন্ন আইটেম। প্রতিটি আইটেমই সমসাময়িক এবং বক্তব্যধর্মী।

অভিনয় করেছেন-মাসুম আজিজ, সোলায়মান খোকা, কাজী আসাদ, রফিকউল্লাহ্ সেলিম, লাভলী ইয়াসমিন, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, সুভাশিষ ভৌমিক, ইকবাল, শিরিন আলম, বিলু বড়ুয়া, জ্যোস্নে আরা, কাইফ, বিণয় ভদ্র, নিসা, নজরুল ইসলাম, রতন খান, মতিউর রহমান মতিসহ আরো অনেকে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G