বোমাসহ রাজধানীতে শিবির সভাপতি আটক
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
বনানী থানা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার ৪ সহযোগীকে রাজধানীর মহাখালী থেকে বোমাসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে মহাখালীর টিবি গেইট এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য বোমা তৈরি করা হচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটকদের কাছ থেকে ১৩০টি ককটেল, ১ কেজি গান পাউডার, ২ লিটার পেট্রল, ৩ কেজি লোহার কাঁটা ও ১০টি স্কচটেপ উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
প্রতিক্ষণ/এডি/বীণা
























