বৌদ্ধ মন্দিরের ফ্রিজে ৪০ বাঘের বাচ্চা

প্রকাশঃ জুন ১, ২০১৬ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

160601075431_tiger_thailand_640x360_reuters_nocredit

থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের এক বিতর্কিত বৌদ্ধ মন্দিরের ফ্রিজ থেকে অন্তত ৪০টি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওয়াত ফা লুয়াং তা বুয়া টাইগার টেম্পল নামের এই মন্দিরে  পুলিশ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করেন।

কাঞ্চনাবুরি প্রদেশের ওই বৌদ্ধমন্দিরটিতে থাকা ১৩৭টি বাঘের মধ্যে তিনটিকে সোমবারই সরিয়ে নেয়া হয়েছিলো। এরপর থেকে মন্দিরটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন কর্মকর্তারা।

এই মন্দিরে পর্যটকেরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারতেন, ছবিও তুলতে পারতেন, এমনকি সেগুলোকে খাবারও খেতে দিতে পারতেন। যদিও এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল।

বৌদ্ধমন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে অবৈধভাবে বাঘ রাখা এবং পশু পাচারের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালিয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। তখন সেখান থেকে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নেয়া হয়েছিল।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G