ব্রাহ্মণবাড়িয়ায় ছবি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ কিশোর

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০১৬ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

pik-train-kataরেল লাইনে দাঁড়িয়ে আন্তঃনগর সোনার বাংলা’র ছবি তুলতে গিয়ে উল্টো দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয় এবং আহত হয় আরেকজন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশের এসআই মো. ছানাউল হক জানান।

নিহতরা হল ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন নামে ১২ বছর বয়সী আরেক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ছানাউল জানান, সকালে বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল।

“এ সময় পাশের লাইনে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এলে তারা মোবাইল ফোনে ছবি তোলায় মগ্ন হয়ে পড়ে। উল্টো দিক থেকে তাদের লাইনে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।”

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করতে বলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G